নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফের আত্মহত্যা আইআইটি বম্বের ছাত্রের। মঙ্গলবার গভীর রাতে হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি বম্বের বাকি পড়ুয়াদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃত ছাত্রের নাম নমন আগারওয়াল। বয়স ২১ বছর। তিনি রাজস্থানের পিলানির বাসিন্দা। নমন আইআইটি বম্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। রাতে একদল পড়ুয়া হঠাৎই বিকট আওয়াজ শুনতে পেয়ে নিচে তাকিয়ে দেখেন নমনের রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , আইআইটি ৩ নম্বর হোস্টেলের ছাত্র ছিলেন। কিন্তু তিনি গভীর রাতে ৪ নম্বর হোস্টেলে কী করছিলেন। সবটা খতিয়ে দেখতে সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে পুলিশ।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন