নিজস্ব প্রতিনিধি, মুরিদকে – অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানে। ট্রাম্পের সামনে নতজানু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। এর জেরে সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ বা টিএলপি। বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে পাক প্রশাসন। সোমবার সকালে মুরিদকেতে ‘নিষ্ঠুর’ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত ১৫০-র বেশি।
গাজার সমর্থনে মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বিরাট মিছিল বের করে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’। তাঁদের অভিযোগ, আমেরিকার মদতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। কিন্তু তার বিরোধিতা না করে আমেরিকার দালাল হয়ে কাজ করছে পাকিস্তান সরকার। শাহবাজ ও মুনিরের আচরণের বিরুদ্ধে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয় ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’।
শুক্রবার সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত করে রাজধানী ইসলামাবাদে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, লাঠি চার্জ, গুলি চালায় পুলিশ। এর জেরে মৃত্যু হয় ২ জনের। আহত একাধিক। ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। টিএলপির দাবি, শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। বহু জায়গায় শোনা গিয়েছে ব্যাপক গোলাগুলির শব্দ। পাল্টা বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে আহত হয়েছেন পুলিশকর্মীরা।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন