নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। বৃহস্পতিবার রাতে তোলাবাজি ও যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক। তাঁদের মধ্যেই অন্যতম হলেন অভিনেতা ঋদ্ধি সেন।

সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে স্বরূপ বিশ্বাসকে কটাক্ষ করেন। তিনি ‘গোঁফ চুরি’ প্রসঙ্গ তুলে স্বরূপের দীর্ঘদিনের বিতর্কিত দাবি নিয়েও কটাক্ষ করেন। ঋদ্ধির দাবি, দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে প্রভাব খাটানোর পরিবেশ তৈরি হয়েছিল, তা অনেকেই নীরবে মেনে নিয়েছিলেন। তার মতে, এই পরিস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠেছিল।

শুধু স্বরূপ বিশ্বাস নন, ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ঋদ্ধি। তাঁর অভিযোগ, ক্ষমতার কাছাকাছি থাকার লোভে অনেকেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেননি। ফলে অপরাধ ও প্রভাব বিস্তারের বিষয়টি আরও প্রশ্রয় পেয়েছে। ঋদ্ধি সেনের বক্তব্যে স্পষ্ট যে তিনি বর্তমান পরিস্থিতির জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে দায়ী করছেন না।

শুধু ঋদ্ধি সেন নয়, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে অন্য শিল্পীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায় নাম না করে মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার কথা বলেন। অন্যদিকে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় রসিকতার সুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সব মিলিয়ে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর টলিপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক শুরু হয়েছে।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের