নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গোলপার্কের বহুলচর্চিত অশান্তি মামলায় তদন্তে বড় অগ্রগতি। ইডি হেফাজত ও জেলবন্দি থাকার পর এবার কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে ২০ জুন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার গোলপার্কের কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, সোনা পাপ্পুর অনুগামীরাই এলাকায় এসে অশান্তি ছড়িয়েছিল। এই ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় একাধিক FIR দায়ের হয় এবং তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তবে দীর্ঘদিন ধরে অধরাই ছিলেন পাপ্পু।
এরই মধ্যে তার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, বেআইনি প্রভাব খাটানো এবং অস্ত্র আইনে একাধিক অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। তদন্তে কসবার ব্যবসায়ী সোনা পাপ্পুর পাশাপাশি বেহালার ব্যবসায়ী জয় কামদার এবং কালীঘাট থানার প্রাক্তন ডিসি শান্তনু সিংহের নামও উঠে আসে। পরবর্তীতে জয় কামদার ও শান্তনু সিংহ গ্রেপ্তার হন। পরে ইডির হাতে গ্রেফতার হন সোনা পাপ্পুও।
ইডি হেফাজতের মেয়াদ শেষে আদালত তাকে জেল হেফাজতে পাঠায়। এরপর থেকেই গোলপার্ক অশান্তি মামলার তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানার তদন্তকারী দল। আলিপুর আদালতে দীর্ঘ শুনানির পর বিচারক সেই আবেদন মঞ্জুর করে ২০ জুন পর্যন্ত সোনা পাপ্পুকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের