নিজস্ব প্রতিনিধি, এসেক্স - গণপতি বিসর্জন থেকে আর বাড়ি ফেরা হল না। ব্রিটেনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ ভারতীয় পড়ুয়ার। আহত আরও ৫ ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ব্রিটেনের এসেক্সে। গণপতি বিসর্জন থেকে গাড়ি করে ফিরছিলেন ৯ জন ভারতীয় পড়ুয়ার একটি দল। রেইলি স্পারের কাছে পৌঁছতেই আচমকা বিকট শব্দ হয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চৈতন্য তারে (২৩) এবং ঋষিতেজা রাপোলু (২১)। দু জনই হায়দরাবাদের বাসিন্দা। আহত ৫ জন রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এসেক্স পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “সোমবার ভোরে সাড়ে ৪টে নাগাদ আমাদের কাছে খবর আসে রেইলি স্পারের কাছে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ভারতীয় পড়ুয়ার। আহত হয়েছেন ৫ জন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই আমরা। ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।”
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের