নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। গঙ্গাসাগর মেলা শুরুর প্রাক্কালে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী অটো। ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী-সহ ৬ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দু'জন।প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মাঝেই গঙ্গাসাগরের কাছে এই পথ দুর্ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , ঘটনাটি গঙ্গাসাগরের কাছে লাইট হাউস মোড়ের। কচুবেড়িয়ার দিকে যাওয়া এক যাত্রীবাহী অটো বেপরোয়া গতিতে থাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারায়। প্রথমে রাস্তার পাশে থাকা এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর ওলট পালট খেয়ে কয়েক মিটার দূরে গিয়ে থামে। অটোর ভেতরে থাকা এক যাত্রী ভয়ে চিৎকার শুরু করে। এরপরই ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। আহতদের প্রত্যেককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে সাইকেল আরোহী ও এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে নাকি কড়া ব্যবস্থাপনা গ্রহণ করছে প্রশাসন। তবে সেসব শুধুই মুখে মুখে। এই মূহুর্তে প্রতিটি মোড়ে স্পিড ব্রেকার বসানো উচিত। ওভার স্পিডিংয়ের জেরে এর আগেও দুর্ঘটনার সংখ্যা। ট্র্যাফিক পুলিশ থাকা সত্ত্বেও তাদেরকে ফাঁকি দিয়ে দিনের পর দিন বেপরোয়া গতিতে অটো চালানো হচ্ছে। একটা সুন্দর অনুষ্ঠানের আগেই যদি এমন দুর্ঘটনা ঘটতে থাকে , তাহলে আরও আতঙ্ক ছড়াবে। গঙ্গাসাগর মেলার ঐতিহ্য নষ্ট হবে। যেকোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। এই মূহুর্তে প্রতেকটি মোড়ে পুলিশ বসাতে হবে। সাধারণ গাফিলতির জন্য মেলার সৌর্ন্দয্য কিছুতেই নষ্ট হতে দেওয়া যায় না।"

টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের