নিজস্ব প্রতিনিধি, পিওকে - গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাক অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীদের দমন করতে নৃশংস অত্যাচার চালাচ্ছে পাক সেনা। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এই আবহে বেজায় চটেছেন নীলম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র তথা অধিকৃত কাশ্মীরের নেতা শওকত নওয়াজ মির।
পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ করে শওকত নওয়াজ মির বলেন, “নিজের লোককেই খুন করছে পাকিস্তানের সরকার এবং সেনা। আমাদের সংগ্রাম কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। বরং সম্পূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে।“ আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি জানান, “এটি জনগণের সংগ্রাম, এটি আপনার সংগ্রাম, এবং এটি আমাদের সকলের সংগ্রাম। আমরা একসঙ্গে এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলব।“
গত কয়েক মাস ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। সোমবার পথে নেমে বিক্ষোভ দেখায় সেখানকার মানুষ। আওয়ামি অ্যাকশন কমিটির ডাকা মিছিলে জমায়েত করে শয়ে শয়ে মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ‘শাটার ডাউন ও চাক্কা জ্যাম’ বনধ ডাকা হয়েছে। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব, সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রাছাড়া।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের