নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - ড্রাগনের কাহিনী কারোর অজানা নয়। সকলেই ছোটবেলা থেকে ড্রাগন সম্মন্ধে জানি। তবে এই ড্রাগনের সীমাবদ্ধতা ছিল শুধু গল্পের বইয়ে। হঠাৎই বাস্তবে আগমন হল এই প্রাণীর। ড্রাগনের প্রত্যাবর্তনে শোরগোল পরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিষধর প্রাণীর আবির্ভাব হয়েছে স্পেনে।
সূত্রের খবর, স্পেনের স্পেনের দক্ষিণ-পূর্বের সমুদ্র সৈকতে দেখা গেছে এই নীল ড্রাগনের। চলতি সপ্তাহেই দুটি ড্রাগন চোখে পড়েছে। জলের সঙ্গে ভেসে আসছে এই প্রাণী। খোলসের ভেতরে থাকা শামুকের মতই নাকি গঠন এই ড্রাগনের। এই ড্রাগনের বিষ ভীষণই ভয়ঙ্কর। হুল ফুটিয়ে শরীরে বিষ ঢালে এই ড্রাগন। আতঙ্কের জেরে স্পেনের পাঁচটি সমুদ্র সৈকত আপাতত বন্ধ করা হয়েছে। সমুদ্রে নামা সহ সাতাঁর কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেখার দিক থেকে গল্পের ড্রাগনের সঙ্গে মিল রয়েছে এই প্রাণীর। তবে আকার হাতের তালুর মত। এখনও পর্যন্ত জলের তোড়ে সমুদ্রসৈকতে যেগুলি ভেসে এসেছে, তার মধ্যে কয়েকটি মাত্র ১.৩ ইঞ্চি দীর্ঘ। তবে আকার ছোট হলেও এই ড্রাগন এতটাই বিষধর যে, আকারে ৩০০ গুণ বড় প্রাণীর শরীর অবশ করে দিতে পারে। ছোঁয়া লাগলেই ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই নীল ড্রাগনের ছবি ভাইরাল হয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে উজ্জ্বল নীল, সাদা ও ধূসরের নকশা রয়েছে তার শরীরে। উঁচু থেকে নীল জলের সঙ্গে সেভাবে পার্থক্যই বোঝা যাচ্ছে না এই ড্রাগনের। বিশেষজ্ঞদের মতে জলবায়ুর পরিবর্তনের জেরেই হয়ত স্পেনে আবির্ভাব হয়েছে এই বিষধর প্রাণীর।
গুয়ারদামার দেল সেগুরা শহরের মেয়র হোসে লুই সেজ সকলকে এই নীল ড্রাগনের বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, নীল ড্রাগন কামড়ালে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান পরিষ্কার করুন। হাতের কাছে কিছু না পেলে, লবণ জলেই ধুয়ে নিতে হবে ক্ষতস্থান। যদি এই প্রাণীর বিষ শরীরে ঢুকে যায় তাহলে বমি সহ শরীরে যন্ত্রণা হতে পারে। এছাড়াও প্রদাহজনিত সমস্যা, ব়্যাশ, অ্যালার্জি হতে পারে শরীরে।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের