নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - কিছুদিন আগেই বন্যায় তছনছ হয়ে যায় উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্থ হয়ে পরে সেখানকার জনজীবন। অভিযোগ , এরপর আশেপাশের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ হলেও , ত্রাণ দেওয়া হয়না কুর্শামারী গ্রামকে। সেখানকার বাসিন্দারা দাবি করেন , ওই এলাকায় বিজেপির জয়ের জন্যই ত্রাণ পাচ্ছেন না তারা।
সূত্রের খবর , ধুপগুড়ির গোধেয়ার কুঠি অঞ্চলের কুর্শামারী গ্রামে গত শনিবারের আকস্মিক বন্যায় তছনছ হয়ে গিয়েছে গোটা জনজীবন। চারদিকে জলমগ্ন এলাকা , নষ্ট হয়ে গিয়েছে ঘরবাড়ি , ফসল , সহ বহু মানুষের সহায় - সম্বল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে মানবসৃষ্ট এক দুর্যোগ - রাজনৈতিক বৈষম্য।

স্থানীয়দের অভিযোগ , আশপাশের বন্যা কবলিত এলাকায় যেখানে জোরকদমে চলছে ত্রাণ বিতরণ , সেখানে কুর্শামারী যেন একেবারেই অচ্ছুৎ হয়ে পড়েছে। পানীয় জল , শুকনো খাবার , ওষুধ , কোনও কিছুই মেলেনি ঠিকমতো। অথচ রাজনীতিবিদদের গাড়ির ধুলো উড়িয়ে যাওয়া ছাড়া আর কিছুই দেখেননি এই গ্রামের মানুষ। এই গ্রামের বাসিন্দারা শেষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীকে সমর্থন করেছিলেন। স্থানীয়দের দাবি , এর জেরেই সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের।

বন্যা পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এখন দেখার বিষয় , প্রকৃত দুর্যোগের মুহূর্তে এই গ্রাম আদৌ কোনও সহানুভূতি ও সাহায্য পায় কি না। নাকি রাজনৈতিক রঙেই ঢেকে যাবে কুর্শামারীর আর্জি।

স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডল এপ্রসঙ্গে জানান , "কুর্শামারী গ্রামে মানুষের অবস্থা খুবই আশংকাজনক। এই দুর্দিনে রাজনীতির হিসেব কষে যদি ত্রাণ বন্ধ থাকে , তাহলে মানুষ কোথায় যাবে? শুধু আমাদের গ্রামকেই বাদ দেওয়া হয়েছে , অথচ পাশের গ্রামগুলোতে চলছে ত্রাণের বন্যা।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের