নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ময়নাতদন্তের রিপোর্টের পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাহুলের শববাহী গাড়ি। সোমবার দুপুর ৩ টের পর বিজয়গড়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় রাহুলের দেহ। অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেশকিছুক্ষণ বাইরে রাখার পর ঘরের ভেতরে নিয়ে যাওয়া হল রাহুলের দেহ।
রাহুলের দেহ কলকাতায় ফিরছে খবর পেতেই তার বাড়ির সামনে ভিড় জমান অনুরাগী সহ তারকারা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে জায়গাটি। তবে প্রিয় অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখতে কোনো ব্যারিকেড যে বাঁধা মানে না। পুলিশের ব্যারিকেড ভেঙে দিলেন রাহুলের ভক্তরা। টলিউডের একঝাঁক তারকারা রাহুলকে দেখতে এসেছেন।
রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে থিকথিকে ভিড়। একে একে এলেন ইশা সাহা, সস্ত্রীক শ্রীজাত, বাদশা মৈত্রেরা। এছাড়াও রয়েছেন শ্রাবন্তী , দিতিপ্রিয়া , রুপম ইসলাম সহ তার স্ত্রী রূপসা। সহ-অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাঁদতে কাঁদতে রাহুলকে শেষদেখা দেখতে এলেন তিনি। ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজ়ে রাহুলের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী।
শববাহী গাড়ি থেকে রাহুলের মরদেহ নামিয়ে কাঁধে করে তাঁর বাড়ির ভিতরে নিয়ে গেলেন সহ-অভিনেতারাই। রাহুলের বাড়ির সামনে রয়েছেন ঊষসী চক্রবর্তী, দিগন্ত বাগচী, রণিতা দাস, বিশ্বজিৎ ঘোষ, রুকমা রায়। রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। উপস্থিত হয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। রাহুলকে দেখতে এখনও বিজয়গড়ের বাড়ির সামনে ভিড় বাড়ছে অনুরাগীদের। আর কিছুক্ষণ পর ক্যাওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের