নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় রাজনৈতিক পালাবদলের আবহে ফের আলোচনায় অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পাওয়ার কথা নিজেই প্রকাশ্যে আনেন তিনি। খবরটি সামনে আসতেই সোশাল মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক মিছিলে সক্রিয় না থেকেও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণের ডাক সায়কের।

শুক্রবার রাতে নিজের সমাজমাধ্যমে আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করেন সায়ক। পোস্টে তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের কোনও অনুষ্ঠানে এই প্রথম আমন্ত্রণ পেয়েছেন তিনি। এরপরই মন্তব্য বক্সে শুরু হয় নেটিজেনদের তীব্র কটাক্ষ। কয়েক মাস আগের গোমাংস বিতর্ক সামনে এনে অনেকেই অভিনেতাকে নিশানা করেন। অনেকে আবার এই আমন্ত্রণকে রাজনৈতিক পুরস্কার বলেও মন্তব্য করেছেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই শেষমেশ পোস্টটি মুছে ফেলেন সায়ক।

গত জানুয়ারি মাসে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয় খাবার পরিবেশন ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন সায়ক। সেই ঘটনার পর দীর্ঘদিন নেটমাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। এবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পাওয়ার খবর সামনে আসতেই ফের শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্যে শুভেচ্ছাও জানিয়েছেন সায়ক। এখন রাজনৈতিক আবহে অভিনেতার উপস্থিতি সোশাল মাধ্যমের অন্যতম আলোচিত বিষয়।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের