নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। এবার ধর্ষণের ঘটনা ঘটেছে খাস কলকাতা শহরে। গার্ডেনরিচ এলাকায় নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ফলে নাবালিকা একাধিকবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, গার্ডেনরিচ এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কুতুবউদ্দিন শাহকে। অভিযোগ অনুযায়ী, নাবালিকা ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত নাবালিকার সঙ্গে পরিচিত ছিলেন এবং একাধিকবার নানাভাবে নির্যাতন চালিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে দক্ষিণ বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়।
রবিবার গভীর রাতে মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেফতার করা হয়। পুলিশ এখন ঘটনার সঙ্গে যুক্ত অন্য সম্ভাব্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধৃতকে গ্রেফতারের পর ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পকসো ও অন্যান্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের