নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউড থেকে বলিউড তার কণ্ঠে মুগ্ধ শ্রোতারা। প্রাক্তন থেকে বর্তমান শিল্পীরা তার প্রশংসা করতে পিছু পা হন না। তবে সম্প্রতি প্লে ব্যাক নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া ঘোষাল।জানিয়ে দিয়েছেন , চিকনি চামেলির মত আইটেম সং আর গাইবেন না। এবার শিল্পীদের এক বদভ্যাস নিয়ে রীতিমত ক্ষোভ উগরে দিলেন গায়িকা।
বর্তমানে শিল্পীদের লাইভ কনসার্ট ঘিরে দর্শকদের উন্মাদনা বেড়ে গেছে। কখনও সেই উত্তেজনার চক্করে শিল্পীদের মাথা খারাপ হয়ে যাওয়ার মত অবস্থা তো কখনও নানারকম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে শিল্পীদের। তবে তারাও সুযোগ কম নেন না। গান গাওয়ার বদলে লিপশিংক করে নেমে যান তারা। ফলে লাইভ শোয়ের মজা পুরো মাটি হয়ে যায়। তবে শিল্পী হিসেবে এহেন কার্যকলাপ করা উচিত নয় , এমনই মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করলেন শ্রেয়া ঘোষাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেছেন, "এটা তো অলসতার পরিচয়। তাহলে সেই শিল্পী কঠোর পরিশ্রম করেন না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই ধরনের পন্থা অবলম্বন করা মোটেও ঠিক নয়। শ্রোতা-দর্শকরা যেটা পছন্দ করেন, আমি সেটা অস্বীকার করতে পারি না।"
খ্যাতনামা গায়িকা আরও বলেন , "একজন শিল্পী হিসেবে আমারও কিছু দায়বদ্ধতা , নীতি রয়েছে। আমার নিজের কোনও গানের ক্ষেত্রেও যদি এটা ঘটে, তাহলে আমি নিজেও সেটা শুনতে পারব না। আমার কাছে এই বিষয়টি অত্যন্ত অপমানজনক। কোনও কনসার্টে শিল্পীর লাইভ পরিবেশনা যদি ব্যর্থ হয়, তাহলে তার অস্বস্তি বোধ করা উচিত। সেই শিল্পীর উচিত কঠোর পরিশ্রম করা। উচিত কঠোর অনুশীলনের মাধ্যমেই সমাধানের পথ খোঁজা। কারণ , শ্রোতাদের ভালোবাসায় সেই শিল্পী যে সিংহাসন আর মুকুট অর্জন করেছেন, সেটাকে মোটেই অবহেলা করা উচিত নয়।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের