নিজস্ব প্রতিনিধি, ব্রোসেল্স - ফ্রান্স-ব্রিটেন-কানাডার পথ অনুসরণ করল বেলজিয়াম। মঙ্গলবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে বলে ঘোষণা করলেন বেলজিয়ামের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভট। চলতি মাসের শেষে রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদে (ইউএনজিএ) প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। যদিও ২ টি শর্ত রয়েছে। ইজরায়েলকে শিক্ষা দিতে কি এই পদক্ষেপ নিল বেলজিয়াম?
সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভট লিখেছেন, “রাষ্ট্রসংঘের অধিবেশনে বেলজিয়াম প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে! এবং ইজরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তেল আভিভের বিরুদ্ধে ১২ টি নিষেধাজ্ঞা জারি করা হবে। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে অবৈধ ইজরায়েলি বসতি থেকে পণ্যের আমদানির উপরে নিষেধাজ্ঞা এবং ইজরায়েলি সংস্থাগুলির সঙ্গে সরকারি স্তরে বাণিজ্যিক লেনদেনের মূল্যায়ন।“
বেলজিয়ামের দেওয়া ২ টি শর্ত হল –
১. গাজা থেকে শেষতম পণবন্দিকেও মুক্তি দিতে হবে।
২. হামাসের কোনওরকম ভূমিকাই থাকবে না প্যালেস্টাইনকে নিয়ন্ত্রণের বিষয়ে।
গত জুলাইয়ে প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ব্রিটেন শর্ত আরোপ করে জানায়, আগামী ৭ অক্টোবরে পণবন্দিদের মুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি ও অস্ত্রত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে হামাসকে। গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনও ভূমিকা থাকবে না। তবেই প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছিলেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবেন তাঁরা।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের