নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক পালাবদলের আবহে ফের আইনি চাপে তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম। প্রাক্তন মেয়রের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী সঞ্জয় পয়রা। অভিযোগকারী দাবি করেছেন, বহু বছর আগে করা বিতর্কিত মন্তব্যের জেরেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।
বুধবার বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন সঞ্জয় পয়রা। অভিযোগকারীর দাবি, ফিরহাদ হাকিম অতীতে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা সমাজের একাংশের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত হানে। বিশেষ করে ‘দাওয়াত-ই-ইসলাম’ প্রসঙ্গ এবং মহিলাদের সম্পর্কে তার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই আপত্তি তুলেছেন তিনি।
সঞ্জয়ের বক্তব্য, তৃণমূল সরকারের আমলেও তিনি একই বিষয়ে অভিযোগ জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে তার দাবি। বর্তমান পরিস্থিতিতে ফের থানার দ্বারস্থ হয়ে তিনি বিচার চেয়েছেন। অভিযোগপত্রে তিনি ওই মন্তব্যগুলিকে ‘অনভিপ্রেত, অনুচিত ও বিদ্বেষমূলক’ বলে উল্লেখ করেছেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জয় বলেন, ' সন্দেশখালি উপনির্বাচনে ফিরহাদ হাকিম মহিলাদের 'মাল' বলে সম্বোধন করেন। প্রধানমন্ত্রীকে 'দাড়িওয়ালা' বলে সম্বোধন করেছেন, কটূক্তি করেছেন, ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। সেই কারণেই অভিযোগ করতে এসেছিলাম।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের