নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – বৃহস্পতিবারের পর ফের রবিবার সাতসকালে কেঁপে উঠল নেপাল। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিংয়েও। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, এদিন সকাল ৮টা ৫৯ মিনিটে ভূকম্পন অনুভূত হয় নেপালের বিস্তীর্ণ অংশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের আফটার শকের আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় নেপালের দারচুলা জেলায়। এছাড়া কম্পন অনুভূত হয়েছে বৈতাড়ি, বজহাং জেলাতেও। ভূমিকম্পের উৎসস্থল দারচুলা জেলার মুরাই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির তালিকায় ১১ নম্বরে রয়েছে নেপাল। প্রায় সময়ই এখানে ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে। উল্লেখ্য, ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। মৃত্যু হয়েছিল ৯,০০০ জনের। আহত হন ২২,০০০-রও বেশি মানুষ। ঘর ছাড়া হয়েছিল লক্ষাধিক মানুষ। ধ্বংস হয়ে যায় ৫ লক্ষের বেশি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় ২ লক্ষ ৬৯ হাজার বাড়ি।
ইরানের মানচিত্রে অবরুদ্ধ হরমুজ! পারমিট ছাড়া বাণিজ্যিক জাহাজ ঢুকলেই কড়া ব্যবস্থা
মেটায় চরম অমানবিকতা! ১ ধাক্কায় চাকরি হারালেন ৮০০০ কর্মী
চীনকে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস দেবে রাশিয়া! শি জিনপিঙের দরবারে ২০ চুক্তিতে সই পুতিনের
আমেরিকার নিশানায় রাউল কাস্ত্রো! মার্কিন নাগরিক খুনের অভিযোগে তোলপাড় বিশ্ব
আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রুশ তেল কিনছে ব্রিটেন, বিশ্ব রাজনীতিতে তোলপাড়
রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত চীন! হড়পা বানে মৃত ২২, নিখোঁজ বহু
মিমের দুনিয়া এবার বাস্তবে! মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট দিলেন মোদী, ভাইরাল ভিডিও
আজব প্রস্তাব ইরানের! খুন করলেই পাবে ৫০০ কোটি
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...