নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মিনাখাঁ। রবিবার বাবুরহাট বাজারে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে। লাঠি, রড ও বাঁশ নিয়ে চলা এই সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন অন্তত ৭ জন আইএসএফ কর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার সকালে বাবুরহাট বাজার এলাকায় আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় তাদের ওপর। এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। যা মুহূর্তের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় ৭ জন আইএসএফ কর্মী গুরুতর জখম হন।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে মিনাখাঁ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর চরমে। আইএসএফ নেতৃত্বের দাবি, তাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিতেই তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বোরহানুল মুকাদ্দিম লিটন বলেন, ' তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আইএসএফ বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। ওরা নিজেরাই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করছে যারা দোষী তারা ঠিকই গ্রেফতার হবে।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের