নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। এক মাসের ভিতরেই ১৪ ফেব্রুয়ারির দিন আইনি বিয়ে করেন শ্রীময়ী চট্টোরাজকে। যদিও দুজনের মধ্যে সম্পর্কে ছিল বহুদিন ধরে বলেই খবর। এরপর মার্চ মাসে সামাজিক বিয়ে। সেই বছরই অর্থাৎ আইনি বিয়ের সাড়ে আট মাসের মাথায় জন্ম হয় কাঞ্চন-শ্রীময়ীর প্রথম কন্যা সন্তান কৃষভির।

প্রথম প্রেগন্যান্সির খবর ঘুণাক্ষরে কাওকে বুঝতে দেননি দম্পত্তি।বেবিবাম্প নিয়ে মলদ্বীপে হানিমুন, কালীপুজো-দুর্গাপুজো কাটানোর পরেও বজায় রেখেছিলেন গপনীয়তা। তবে এবার খবর, দ্বিতীয় সন্তান আসতে চলেছে শ্রীমনয়ী-কাঞ্চনের ঘরে।

ভোট দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ ছবিগুলোতে দেখা যায় ঢিলেঢালা চুড়িদারে। ওড়না সামনে দিয়ে নিয়েছিলেন শ্রীময়ী। চোখমুখও ফোলাফোলা। আর তা দেখেই নেটপাড়ার ধারণা অন্তঃসত্ত্বা শ্রীময়ী।

যদিও এই খবরে সিলমোহর দেননি কাঞ্চন-শ্রীময়ী কেউই। এদিকে টলিপাড়ার কানাঘুষো কাঞ্চন-ষ্রীময়ীর ঘনিষ্ঠদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুখবর।

তবে শ্রীময়ী আর কৃষভিকে কাছে পেলেও কাঞ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, তার ছেলে ওশের। প্রথম সন্তানের সঙ্গেই আজ কথা হয় না,দেখা হয় না কাঞ্চনের। যা নিয়ে হামেশাই দুঃখ প্রকাশ করেন তিনি। যদিও পিঙ্কি জানান তিনি কখনো আটকাননি ছেলেকে, ওশ নিজেই বাবার সঙ্গে আর কোনরকম যোগাযোগ রাখতে চায় না। যদিও কাঞ্চনের ফের বিয়ে, কৃষভির জন্মের খবর তার কাছে রয়েছে। ১১ বছরের ওশ চায় নতুন সংসারে বাবা নিজের মতো করে খুশি থাক। তার জীবন এখন শুধুই লেখাপড়া আর মা পিঙ্কিকে ঘিরেই।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের