নিজস্ব প্রতিনিধি, কানাডা – ফের কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠল। এই নিয়ে টরোন্টোয় ৪১তম খুনের ঘটনা ঘটল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। আততায়ীদের চিহ্নিত করতে স্থানীয়দের সাহায্য চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় কনস্যুলেট।
সূত্রের খবর, মৃত ভারতীয় পড়ুয়ার নাম শিবাঙ্ক অবস্থি। বয়স ২০ বছর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্কারবরো ক্যাম্পাস সংলগ্ন হাইল্যান্ড ক্রিক ট্রেল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় শিবাঙ্ক অবস্থির নিথর দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মঙ্গলবার বিকেল ৩.৩৪ মিনিট নাগাদ হাইল্যান্ড ক্রিক ট্রেইল এবং ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর আসে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজন ব্যক্তিকে দেখা যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আততায়ীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।“
এক্স হ্যান্ডেলে ভারতীয় কনস্যুলেটের তরফ থেকে জানানো হয়েছে, “টরোন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে এক মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় তরুণ ভারতীয় ডক্টরেট ছাত্র, শিবাঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এই অবস্থায় নিহত পড়ুয়ার পরিবারের পাশে রয়েছি আমরা। সব রকম সাহায্য করা হবে।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের