নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কিছুদিন ধরেই সমাজ মাধ্যমের পাতায় বিশেষ নজর কাড়ছেন মডেল অভিনেত্রী উর্ফী জাভেদ। নানারকম খোলামেলা পোশাকের জেরে তিনি এমনিই শিরোনামে থাকেন। তবে ঠোঁটে ফিলার্স বসানোর পর থেকে যেন তাকে নিয়ে চর্চাই কাটছে না। এর আগে একাধিকবার হেনস্থার অভিযোগও তোলেন অভিনেত্রী। ফের এমনই এক অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন উর্ফী।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমেই উর্ফী জানিয়েছেন, এক ব্যক্তি নাকি তাঁর ছবিকে বিকৃত করে সেগুলি ফাঁস করে দিতে চাইছেন। মঙ্গলবার এক ব্যক্তির অ্যাকাউন্টের ছবি ভাগ করে নিয়ে উর্ফী লিখেছেন, "এই লোকটি আমাকে হেনস্থা করছে। হুমকি দিচ্ছে, আমার ছবি বিকৃত করে সব জায়গায় ফাঁস করে দেবে। এমনকি, কিছু ছবি বিকৃত করে ফাঁস করেও দিয়েছে।"
এরপর উর্ফী পরামর্শ দিয়ে আরও বলেছেন, "এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে যা ইচ্ছে তাই করছে। আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করব। অন্য মহিলাদেরও বলব এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কখনোই কোনও সমস্যার কারণ হতে পারেন না বরং এই লোকগুলোই হল সমাজের এক একটা কলঙ্ক।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের