নিজস্ব প্রতিনিধি , কানপুর - প্রেমিকার ডাকে ফাঁকা বাড়িতে লাফাতে লাফাতে চলে গিয়েছিলেন এক যুবক। তবে এরপরের কাণ্ড স্বপ্নেও ভাবতে পারেননি। প্রেমিকার সঙ্গে ফষ্টিনষ্টির মাঝেই পাশের বাড়ির আন্টির জ্বালায় প্রায় মরেই যেতে বসেছিলেন ওই যুবক। ট্রাঙ্ক থেকে বেরোলেন আধমরা যুবক। ঘটনায় শোরগোল পরে গিয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। নিজেদের পাড়াতেই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এক যুবক। শুক্রবার সকালে তরুণীর বাড়ির সকলে কাজে বেরিয়ে যান। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি ওই তরুণী। ফোন করে ওই যুবককে বাড়িতে ডাকেন তরুণী।যুবক বাড়িতে আসতেই পাশের বাড়ি আন্টি কিছু শব্দ শুনতে পেয়ে তরুণীর বাড়িতে হাজির হন। চোর ঢুকেছে বলে পুলিশেও খবর দেন তিনি।
এরপর নিজে গিয়ে দরজায় টোকা দেন। তরুণী কোনো সমস্যার কথা না জানালেও বিশ্বাস করেননি ওই মহিলা। বাইরে থেকে দরজা আটকে দেন।তরুণীর মা ও দাদাকে ফোন করে ডাকেন। কিছুক্ষণের মধ্যেই ওই তরুণীর পরিবারের লোকজন আসেন। খোঁজাখুঁজি শুরু হয় সর্বত্র। আলমারি থেকে খাটের নীচ, ছাদ, বাথরুম, তন্ন তন্ন করে খোঁজা হয়। প্রায় ৪৫ মিনিট কেটে যাওয়ার পর আসল রহস্য উন্মোচন করা যায়।
আচমকাই ধাতব ট্রাঙ্কের ভিতর থেকে শব্দ শুনতে পান তাঁরা। মেয়ের কাছে ট্রাঙ্কের চাবি চাওয়া হয়। তরুণী জানান, ট্রাঙ্কে তাঁর জামাকাপড় রয়েছে। চাবি দেবেননা। তবে পুলিশকে চাবি দিতেই ট্রাঙ্ক থেকে আধমরা অবস্থায় বেরিয়ে আসেন ওই যুবক। সরা গায়ে ঘাম, ঠিক করে স্বাস নিতে পারছেন না। প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল ওই যুবকের। চোখের সামনে ওই দৃশ্য দেখে হতভম্ব সকলে। পুলিশও নিজের হাসি চাপতে পারেননি। এরপর যুবককে মারতে গেলে পুলিশ বাধা দেয়। পরে যুবকের বিরুদ্ধে শান্তিভঙ্গের মামলা দায়ের হয়। মেয়ের পরিবার পরে অভিযোগ জানালে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন