6a829fcbcf5f4_Gallery_1786945430034
আগস্ট ১৭, ২০২৬ দুপুর ১১:১৫ IST

এটাই হয়তো শেষ মরশুম! বুটজোড়া তোলার আগে রোনাল্ডোর চোখ ১০০০ গোলে

নিজস্ব প্রতিনিধি , লিসবন - শেষ বাঁশি বাজতে হয়তো আর খুব বেশি দেরি নেই। ফুটবলজীবনের শেষ অধ্যায় নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সি তারকাকে ঘিরে অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ কেরিয়ারের শেষ পর্বে দাঁড়িয়ে রয়েছেন পর্তুগালের এই মহাতারকা। এবার তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর ফুটবলবিশ্বের।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, সম্ভবত এটাই ফুটবলে তাঁর শেষ মরশুম। তাই শেষটা অসাধারণ করতে চান। বয়স ৪১ পেরোলেও তাঁর ফিটনেস এখনও যথেষ্ট ভাল। মাঠে নামলে জেতার তাগিদও আগের মতোই রয়েছে। সেই কারণেই অবসরের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নতুন লক্ষ্য স্থির করেছেন পর্তুগিজ তারকা। পেশাদার ফুটবলে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়াই এখন রোনাল্ডোর অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ হাজারের গণ্ডি পেরোতে প্রয়োজন আর মাত্র ২৪টি গোল।

দেশ ও ক্লাবের হয়ে করা গোল মিলিয়ে এই নজির গড়তে পারেন তিনি। ফলে অবসরের আগে ইতিহাসে নিজের নাম আরও একবার নতুন করে লেখার সুযোগ রয়েছে সিআর ৭-এর সামনে। শুধু মাঠের বাইরেও ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করে রেখেছেন রোনাল্ডো। অবসরের পর কী করবেন, সেই পরিকল্পনাও তাঁর তৈরি। জানিয়েছেন, নিজেকে ব্যস্ত রাখার জন্য তাঁর হাতে অনেক রাস্তা রয়েছে। তবে ফুটবলজীবন শেষ হলে একটা শূন্যতা তৈরি হবে, সেটাও মেনে নিয়েছেন তিনি।

এত বছর ধরে যে খেলাকে ঘিরেই তাঁর জীবন আবর্তিত হয়েছে, তা হঠাৎ ছেড়ে দেওয়া সহজ হবে না বলেই মনে করেন রোনাল্ডো। সেই শূন্যতা অবশ্য অন্যভাবে পূরণ করতে চান পর্তুগিজ মহাতারকা। অবসরের পরে অনেক ঘুরতে চান তিনি। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে জীবন উপভোগ করতে চান। প্যাডেল খেলবেন বলেও জানিয়েছেন। দীর্ঘ ২৫ বছরের পেশাদার কেরিয়ারে নিজের জন্য অনেক কিছুই বিসর্জন দিতে হয়েছে।

এবার সেই ত্যাগের পর জীবনের অন্য আনন্দগুলি উপভোগ করার পালা বলে মনে করছেন তিনি। রোনাল্ডোর কথায়, এতদিন যা উপার্জন করেছেন, এবার তা নিজের ইচ্ছেমতো কাজে লাগাতে চান। ফুটবলের জন্য বছরের পর বছর কঠোর অনুশীলন, ম্যাচ ও ব্যক্তিগত জীবনে নানা ত্যাগের পর অবসর-পরবর্তী সময়টা অন্যভাবে কাটানোর ইচ্ছা রয়েছে তাঁর। তবে সব পরিকল্পনার মধ্যেও ফুটবল যে তাঁর জীবনে বিশেষ জায়গা দখল করে থাকবে, তা নিয়েও কোনও সংশয় নেই।

ব্যক্তিগত জীবনেও সম্প্রতি বড় পরিবর্তন এসেছে রোনাল্ডোর জীবনে। গত ১১ আগস্ট দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্ক নতুন পরিচয় পেয়েছে। ৫ সন্তানের বাবা রোনাল্ডো এবার অবসরের পরে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক ফুটবল নিয়েও আগেই বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন রোনাল্ডো। আগামী বিশ্বকাপেই তাঁকে শেষবার দেখা যাবে বলে জানিয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেওয়ার পর এবার পেশাদার ফুটবল থেকেও সরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও অবসরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানাননি তিনি। বিশ্বকাপে ৬ বার অংশ নিয়েও সোনার ট্রফি জেতা হয়নি রোনাল্ডোর। সেই অপূর্ণতা নিয়েই শেষ করতে হতে পারে তাঁর বিশ্বকাপ অধ্যায়। তবে অবসরের আগে যদি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারেন, তা হলে সেটিই হতে পারে তাঁর দীর্ঘ কেরিয়ারের অন্যতম বড় কীর্তি।

আরও পড়ুন

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

PL-এ নিয়ে যাব! যশস্বীর টোপে পা দিয়ে আউট ডিকওয়েলা, হাসির রোল শ্রীলঙ্কায়
আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের