নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাঠের লড়াইতে হার-জিত থাকলেও এবার গ্যালারির আচরণ নিয়ে শুরু হলো চরম বিতর্ক। জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান ভক্তদের উপহাস করে ঝোলানো সেই ব্যানারের ভাষা নিয়ে এখন তোলপাড় ময়দান। এই ঘটনাকে বাংলার ফুটবল আবেগের চরম অপমান হিসেবে দেখছেন সবুজ-মেরুন শীর্ষ কর্তা দেবাশিস দত্ত। লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই।
ঘটনার সূত্রপাত গত ৪ এপ্রিল। জামশেদপুর এফসির মাঠে খেলা দেখতে গিয়ে স্থানীয় পুলিশ ও সমর্থকদের হাতে আক্রান্ত হন কলকাতার প্রসেনজিৎ সরকার, রাজীব রায়দের মতো একাধিক মোহনবাগান অনুরাগীরা। সেই রক্তক্ষয়ী স্মৃতি উসকে দিয়ে বৃহস্পতিবারের ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালুরু ম্যাচে গ্যালারিতে একটি বড় ব্যানার ঝোলানো হয়। যেখানে লেখা ছিল 'ওয়েল ডান জামশেদপুর পুলিশ, আসছে বছর আবার হবে'।
এমন বার্তা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্পষ্ট জানান, 'ভিনরাজ্যে গিয়ে যখন নিজের রাজ্যের মানুষ লাঞ্ছিত হন, তখন তাকে বাহবা দেওয়া গোটা বাংলার অপমান। ব্যানারের ওই ভাষা কি শুধু মোহনবাগানকে বিঁধল? না, ওই ভাষা অপমান করল ফুটবলকে ও বাংলার চিরকালীন ঐক্যকে। গ্যালারিতে যখন ঘটনার হোতাদের ধন্যবাদ জানানো হয়, তখন লজ্জায় মাথা নত হয়ে আসে'।
অন্যদিকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বিষয়টিকে সমর্থকদের ‘অতি উৎসাহ’ বলে লঘু করার চেষ্টা করেছেন। তার মতে, কেউ হয়তো না বুঝেই এমনটা করে ফেলেছে, যা নিয়ে এত প্রতিক্রিয়ার প্রয়োজন নেই। উল্লেখ্য, এই বিতর্কিত পোস্টারের পাশে প্রয়াত অভিনেতা তথা ইস্টবেঙ্গল অনুরাগী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর টিফোও দেখা গিয়েছিল। তবে সব ছাপিয়ে এখন মোহনবাগান সমর্থকদের রক্তাক্ত হওয়ার ঘটনাকে উপহাস করার বিষয়টিই ময়দানের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের