নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসকেএম হাসপাতালে নাবালিকা ধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনায় এবার তদন্তে নামল রাজ্য শিশু অধিকার কমিশন। শনিবার হাসপাতাল পরিদর্শনে যায় কমিশনের প্রতিনিধি দল। সরেজমিনে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন তারা।
সূত্রের খবর, শনিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে পৌঁছান শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। সেখানে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর তা খতিয়ে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা এবং পুলিশের সঙ্গে একটি বিশেষ বৈঠকও করেন তারা। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারও ঘুরে দেখে, যেখানে অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে নাবালিকাকে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ।
বৈঠক শেষে কমিশন হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দেন, হাসপাতালের সামনের ও পেছনের গেটের নিরাপত্তা নজরদারি সমানভাবে জোরদার করতে হবে। পুরুষ ও মহিলা শৌচালয়গুলি স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। নির্দিষ্ট শৌচালয় ব্যবহার না হলে সেটি তালাবদ্ধ রাখতে হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে এই প্রস্তাবগুলি লিখিত আকারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হবে।
রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা বলেন, ' আমরা সব দেখেছি। নিরাপত্তা ব্যবস্থার জন্য আর কী করতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এসএসকেএম-এ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলেও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, কোথাও একটি খামতি রয়েছে, যে কারণে এই ঘটনা ঘটে গিয়েছে। সেই ফাঁকগুলি চিহ্নিত করে সেগুলি ব্যবস্থা নিতে হবে।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের