নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই আদালত চত্বরে উচ্ছ্বাস, কান্না আর স্বস্তির আবেগে ভরে ওঠে পরিবেশ। দীর্ঘ নয় বছরের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটল এক ইতিহাস গড়া রায়ে।
বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, এত দীর্ঘ সময় পরে চাকরি বাতিল করা হলে শিক্ষক-শিক্ষিকাদের পরিবারে চরম বিরূপ প্রভাব পড়বে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে কোনও নির্দিষ্ট দুর্নীতির অভিযোগ নেই, এবং তারা দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। SSC মামলায় যখন একের পর এক জট কাটছে না, নতুন নিয়োগ প্রক্রিয়াও আদালতের টানাপড়েনে আটকে।
ঠিক সেই অস্থির সময়ে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রাখার রায় শিক্ষামহলে এনে দিয়েছে বড় স্বস্তি। রায় ঘোষণার পর আদালত চত্বরেই আবেগে ভেঙে পড়েন বহু শিক্ষক-শিক্ষিকা। প্রাথমিক শিক্ষক সুমন মিত্র কাঁদতে কাঁদতেই বলেন, 'একটা কলঙ্কযুক্ত রায় ছিল, আজ আমরা কলঙ্কমুক্ত হলাম। আমরা কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নই। পরিশ্রম করে চাকরি পেয়েছি। আজকের রায় প্রমাণ করল আমরা দুর্নীতিগ্রস্ত নই।'
অপর এক শিক্ষক পাঁচুগোপাল দাস বলেন, '৩২ হাজার শুধু সংখ্যা নয় এই সংখ্যা মানে ৩২ হাজার পরিবার। নয় বছর পর চাকরি কেড়ে নেওয়াটা কত ভয়াবহ হত, আদালত সেই মানবিক দিকটাই বিবেচনা করেছে। আজ সত্যিকার অর্থেই বিচার মিলেছে।'
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের