নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ডিসেম্বর মাসে বলিউডের বক্স অফিসে পাওয়া যাচ্ছে বড় লড়াইয়ের ইঙ্গিত। একই দিনে মুক্তির পেতে পারে অক্ষয় কুমারের নতুন সিনেমা আর অজয় দেবগনের সিনেমা ‘রেঞ্জার’। দুই তারকার সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। যা নিয়ে এখন থেকেই ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে জোর চর্চা।

পরিচালক আনিস বাজমির নতুন পারিবারিক বিনোদনধর্মী সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিদ্যা বালান। সিনেমাতে আরও দেখা যাবে রাশি খান্না, বিজয় রাজ আর সুদেশ লাহিড়িকে। সম্প্রতি কেরলের একাধিক লোকেশনে হয়েছে সিনেমার শুটিং। নির্মাতাদের তরফে খুব শিগগিরই প্রকাশ করা হতে পারে অক্ষয়ের নতুন লুক।

বহু বছর পর ফের একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার আর আনিস বাজমি। অতীতে তাঁদের জুটি ‘ওয়েলকাম’ আর ‘সিং ইজ কিং’এর মতো সফল সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। দীর্ঘ সময় আলাদা থেকে দূরত্ব তৈরি হলেও নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

অন্যদিকে,‘রেঞ্জার’ সিনেমাতে বন আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, তামান্না ভাটিয়া আর পরেশ রাওয়াল। সিনেমার গল্পে উঠে আসতে চলেছে পশু শিকার রুখে দেওয়ার অভিযান। পরিচালনার দায়িত্বে রয়েছেন জগন শক্তি। এখন শুধু একটাই প্রশ্ন, কোন সিনেমা বক্স অফিসে এগিয়ে থাকবে, কোনটি থাকবে পিছিয়ে? একই দিনে দুই সিনেমা মুক্তি ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের