নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১৪০ বা ১৬০০ সিরিজের নম্বর থেকে কল এলে অনেকেই সেটিকে স্প্যাম মনে করে ব্লক করে দেন। তবে এমন সিদ্ধান্ত বড় সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছে TRAI। সংস্থার দাবি, এই নম্বরগুলির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ পরিষেবার কল আসে। তাই যাচাই না করে নম্বর ব্লক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ(TRAI) জানিয়েছে, ১৬০০ সিরিজের নম্বর থেকে ব্যাঙ্ক, বিমা সংস্থা, RBI, SEBI-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কল আসে। OTP, KYC আপডেট, ব্যাঙ্ক অ্যালার্ট, সরকারি পরিষেবার তথ্য এই নম্বর থেকেই পাঠানো হতে পারে। তাই এই নম্বর স্প্যাম হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। এতে প্রয়োজনীয় তথ্য হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকে।
১৪০ সিরিজের নম্বর কেন ব্যবহার হয়?
১৪০ সিরিজের নম্বর মূলত প্রচারমূলক কলের জন্য নির্ধারিত। যারা DND তে কিছু পরিষেবার প্রচারমূলক কল গ্রহণের অনুমতি দিয়েছেন, তাদের কাছে এই নম্বর থেকে কল আসতে পারে। তাই সব ১৪০ নম্বরকে স্প্যাম বলে ধরে নেওয়া উচিত নয়। প্রয়োজন বুঝে কল গ্রহণ করার পরামর্শ দিয়েছে TRAI।
বিভ্রান্তি বাড়াচ্ছে কল অ্যাপ -
TRAI জানিয়েছে, কিছু কল শনাক্তকারী অ্যাপে ১৪০, ১৬০০ সিরিজের নম্বর স্প্যাম হিসেবে দেখানো হচ্ছে। এই সমস্যা দূর করতে সংস্থা আইনি ক্ষমতা চেয়েছে যাতে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে Truecaller জানিয়েছে, অনেক ব্যবহারকারী অচেনা নম্বরের কল ধরেন না। তাই শুধুমাত্র নম্বর দেখে কোনও সিদ্ধান্ত না নেওয়াই উচিত।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের