নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুব ও প্রান্তিক মানুষদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার ধাঁচে রাজ্যজুড়ে শিবির করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন জমা নিয়েই ভাতা দেওয়া হবে বলে সাফ জানালেন তিনি।
মঙ্গলবার ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে বিস্তারিত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এপ্রিল থেকেই শুরু হচ্ছে যুবসাথী প্রকল্প। তার আগে এই প্রকল্পে আবেদন করার জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ' দুয়ারে সরকারের মতন করেই প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। মোট ২৯৪ টি ক্যাম্প করা হবে এই প্রকল্পের জন্য। চলতি মাসের ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সকাল ১০-৫ টা পর্যন্ত ক্যাম্প চলবে।'
মুখ্যমন্ত্রী আরও জানান, ' প্রতিটি ক্যাম্পে আলাদা করে ৩ টি বিভাগ রাখা হবে। যেগুলি হল, যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে দু’বার ২০০০ টাকা করে দেওয়া হবে। তাদের জন্য কৃষি বিভাগ থাকবে। সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের