নিজস্ব প্রতিনিধি, কলকাতা - চলচ্চিত্র মহলের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন EIMPA কে ঘিরে অস্থিরতা ক্রমেই বাড়ছে। সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগ দাবিতে অনড় একাধিক সদস্য। শুক্রবার দীর্ঘ বৈঠক হলেও সমস্যার কোনও সমাধান পাওয়া যায়নি। উল্টে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক আরও বাড়ছে।

বিক্ষুব্ধ সদস্যদের দাবি, বর্তমান কমিটির বিরুদ্ধে একাধিক অনিয়মের তথ্য তাঁদের কাছে রয়েছে। পরিবেশক শতদীপ সাহা জানান, খুব শীঘ্রই সমস্ত প্রমাণ সামনে আনা হবে। বর্তমান কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আরও বড় সিদ্ধান্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন বিক্ষুব্ধরা। অন্যদিকে পিয়া সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ সত্যি প্রমাণিত হলে তিনি নিজেই পদ ছাড়বেন। পাশাপাশি তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে মানসিক চাপে ফেলা হচ্ছে।

শুক্রবারের বৈঠকে প্রযোজক, পরিবেশক, হলমালিক সহ মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও কোনও একমত তৈরি হয়নি। আদালতের নির্দেশ দেখিয়ে বর্তমান কমিটির বৈধতা প্রমাণ করা হবে বলেও দাবি করে পিয়া ঘনিষ্ঠ শিবির। ফলে আগামী বৈঠক ঘিরে এখন বাড়ছে জল্পনা।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের