নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আশির দশকের সেই রামায়ণ আজও।প্রতিটি মানুষের মনে বিশেষ জায়গা নিয়ে রয়েছে। যেখানে রামের চরিত্রে সকলের মন জয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ গোভিল। পর্দায় রামের চরিত্র বললে আজও তাই প্রত্যেক দর্শকের চোখের সামনে ফুটে ওঠে তার মুখ। এতটাই নিখুঁত অভিনয় করেছিলেন যে তুলনাই হয় না। সেই বর্ষীয়ান অভিনেতা আসন্ন রামায়ণ ছবি নিয়ে ভীষণই আশাবাদী। যেখানে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে।
আসন্ন রামায়ণ নিয়ে অরুণ গোভিল বলেন , "নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দারুণ হবে। এখনও অবধি ছবির নানা ঝলক দেখে খুবই ভালো লেগেছে। এই ছবির জন্য পরিচালক খুবই পরিশ্রম করেছেন। শুধু তাই নয়, এই ছবি নিয়ে যে কথা বলতেই হয় তা হল রণবীর কাপুর। রণবীরকে ‘রাম’ রূপে দারুণ মানিয়েছে। ও খুব ভালো একজন অভিনেতা। শুধু তাই নয় অবশ্যই একজন খুব ভালো মনের মানুষ।"
বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন , "আধ্যাত্মিক চরিত্রে অভিনয়ের জন্য একজন অভিনেতাকে সর্বদা ভালো মনের মানুষ হতে হবে। তবে হ্যাঁ, এই ধরণের চরিত্রে অভিনয়ের জন্য আপনার চেহারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনও ঈশ্বরের রূপ পর্দায় ফুটিয়ে তুলতে গেলে আপনাকে ওই চরিত্রে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আগে মানানসই হতে হবে। নানা সমালোচনা ও তুলনা টানার বিষয় চলতে থাকবেই। এটা খুব স্বাভাবিক। তবে তা খানিক মেনে নিতে হবে।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের