নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সব্যসাচী পর্ব মুছে ফেলে নতুন করে গাঁটছড়া বেঁধেছেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়। নিজেই সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। এরপরই প্রাক্তন বৌদির সাধের একটি ছবি সোশ্যাল পোস্ট করে খোঁচার সুর তুললেন সায়ক।
বৌদির পুরোনো সেই ছবি পোস্ট করে সায়ক লিখেছেন , "ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া । যদিও বর হবে জানতাম না । তবে এবার থামিস প্লিজ । এটাই যেন শেষ বিয়ে হয়। এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করিসনা। Btw Congratulations Mrs Dey।" এরপর কমেন্ট বক্সে যোগ করে বুঝিয়েছেন , "এটা ২০১৮ সালের সুস্মিতার সাধের ছবি।"
বিয়ের মঞ্চ থেকে দুটি হাতের ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছেন , "মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনও মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা , মা। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনও ভনিতা করার সময় নেই। নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম… তোমরা সবাই আশীর্বাদ করো।"
উল্লেখ্য , সায়কের সঙ্গে সুস্মিতার সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় বারবার ধরা পড়ত। বৌদির সঙ্গে কেনাকাটি থেকে শুরু করে খেতে যাওয়া , সাংসারিক খুনসুটি সবটাই তুলে ধরতেন সায়ক। দুজনে মিলে বাড়ি মাতিয়ে রাখতেন। একাধিক উপহার নিতেন বৌদির থেকে। তবে দাদার সঙ্গে বিচ্ছেদের পর প্রাক্তন বৌদির সঙ্গে তেমন সম্পর্ক নেই। তবে নতুন জীবন শুরুর পথে বৌদিকে খোঁচা দিতে পিছু পা হলেন না সায়ক। ফের বিতর্কের শিরোনামে খ্যাতনামা ইনফ্লুয়েন্সার।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের