নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বি টাউনের কোনো খবরই অজানা থাকে না। পাপারাজ্জিদের বীরত্বই হোক বা তারকাদের পোস্ট বিশেষ মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে। দ্বিতীয়বার মা হলেন সোনাম কাপুর। এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পাওয়ার পর থেকেই অনুরাগীদের থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন সোনাম।
গত ২৯ শে মার্চ সোনামের কোল আলো করে এসেছে পুত্রসন্তান।সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে অভিনেত্রী লিখেছেন , "সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি আর আনন্দ ২৯ শে মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।’ অভিনেত্রী আরও যোগ করেন , "আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে পেয়ে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।"
বি টাউনের তারকারা এই খবর পেতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। ফুটফুটে নাতির আগমনে আনন্দে আত্মহারা অনিল কাপুরও। করিনা কাপুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "অভিনন্দন সোনা ও আনন্দ।" একরত্তিকে ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ দুই পরিবারেই। ২০২২ সালে প্রথমবার সোনামের কোল আলো করে আসে বায়ু।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের