নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। ছন্দে থাকা সূর্যকুমার একাই বুঝে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে , ৩ উইকেট পেয়েছেন সিরাজ। বিশ্বকাপে নামার আগেই চোট সমস্যায় জর্জরিত ছিল ভারতীয় শিবির। এরই মাঝে ভারতীয় টিমে সুখবর। ফিরছেন তারকা অলরাউন্ডার।
সূত্রের খবর , প্রথম ম্যাচে নাকি অভিষেক শর্মাকে খেলানো হয়েছিল ‘হাফ ফিট’ অবস্থায়। প্রথম ম্যাচে ভারতের জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ওয়াশিংটন সুন্দর। তিনি দিল্লিতে দ্বিতীয় ম্যাচের আগেই দলে যোগ দেবেন।
ভারতীয় অফস্পিনার-অলরাউন্ডার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে ট্রেনিং করছেন।ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। সেন্টার অফ এক্সেলেন্স থেকে তাঁকে ফিটনেস সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে। তাই তাকে খেলাতে আর কোনো বাধা নেই বলেই মনে করছে ভারতীয় শিবির।
অন্যদিকে , জয় পেলেও ব্যাটিং নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। সকলেই মারতে গিয়ে ধসে পড়েছেন। তবে বিশ্বকাপের মত মঞ্চে আরও অনেক বেশি দেখেশুনে খেলা উচিত বলে দাবি ক্রিকেটমহলের। ওয়াশিংটন ফিরলে কি দলে জায়গা পাবেন নাকি অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই নামবেন গম্ভীর , সবটাই সময়ের অপেক্ষা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের