নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টি ম্যাচেই অনায়াসে সিরিজ জিতে নিয়েছে ভারত। নেপথ্যে অভিষেক শর্মার অনবদ্য ইনিংস। ২০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। গড়েছেন ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ড। এরপরেই গুরু যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙতে চান মারকুটে ব্যাটার। সেই মনের কথাও জানিয়ে দিলেন তিনি।
মাত্র দুই বলের জন্য যুবরাজের রেকর্ড ছুঁতে পারেননি অভিষেক। ১৪ বলে অর্ধ শতরান করেন। যুবরাজ টি টোয়েন্টি বিশ্বকাপে করেছিলেন ১২ বলে ৫০। তবে অভিষেক জানালেন , "দেখুন ওই রেকর্ড ভাঙা কঠিন। কিন্তু বলা যায় না। যে কোনও ব্যাটার সেই রেকর্ড ভাঙতে পারেন। আমিও পারি। আমার মনে হয়, এখনকার দিনে অনেকেই দ্রুত গতিতে ব্যাট করতে পারে। এই সিরিজ়ে সেটা দেখা গিয়েছে। খুব মজা হচ্ছে।"
অভিষেকের এই মন্তব্যের কিছুক্ষণ পরেই তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গুরু যুবরাজ। এক্স হ্যান্ডেলে অভিষেকের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন , "এখনও ১২ বলে ৫০ করতে পারলি না। পারবি কি?" সঙ্গে অভিষেকের প্রশংসাও করেছেন তিনি। যুবরাজ লেখেন, "ভাল খেলেছিস। এ ভাবেই চালিয়ে যা।"
নিজের ব্যাটিং নিয়ে অভিষেক বলেন , "আমি এটা ভাবি না যে, প্রথম বলেই ছক্কা মারতে হবে। উইকেট দেখে ঠিক করি কী করব। ভাবি, বোলার যদি প্রথম বলে আমাকে আউট করতে চায়, তা হলে কোথায় বল করবে। সে সব ভেবে আমি প্রথম বল খেলি। ফিল্ডিং দেখে শট খেলার চেষ্টা করি।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন