নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দিওয়ালি কেটে গিয়েছে বেশ কয়েক দিন হয়ে গেল। তবুও বাতাসের গুনগত মান ‘খারাপ’ দিল্লিতে। বাজির দৌরাত্ম্যে রাজধানীতে লাগামছাড়া দূষণ। এই পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টির পথে হেঁটেছে দিল্লির বিজেপি সরকার। কিন্তু কৃত্রিম বৃষ্টিতেও কোনও লাভ হবে না বলে দাবি বিশেষজ্ঞদের।
সূত্রের খবর, বুরারি, ময়ূর বিহার ও করোল বাগ অঞ্চলে বিমানের সাহায্যে মেঘের বীজ ছড়ানো হয়। সেখানে সিলভার আয়োডাইড এবং লবণ-ভিত্তিক যৌগের মতো কণা ছেড়ে দেওয়া হয়েছে। এবার বৃষ্টি হবে। তবে পরিবেশবিদদের দাবি, কৃত্রিম বৃষ্টি হলেও দূষণ কমবে কিনা, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। এভাবে দূষণের মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করা যায় না।
এর আগে ২০০৯ সালে দূষণের হাত থেকে বাঁচতে মুম্বইতে কৃত্রিম বৃষ্টি করানো হয়েছিল। কিন্তু সেটা চারবারের চেষ্টাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের বেশি কিছু করা যায়নি। এরপর ২০০৮-১১ সালে অন্ধ্রপ্রদেশে একই পরীক্ষা করা হয়। তবে লাভ তেমনভাবে কিছু হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা CPCB সূত্রে খবর, বাতাসের গুণমানের সামান্য উন্নতি হয়েছে। তবে বাতাসের গুনগত মান ‘খারাপ’।
বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি
শুক্রবার বিজেপিতে যোগদান করেন রাঘব চাড্ডা
রাজ্যসভার প্রায় দুই - তৃতীয়াংশ সাংসদ এই সিদ্ধান্ত নিয়েছেন
পহেলগাঁও বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা মোদির
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ