নিজস্ব প্রতিনিধি, পাটনা – গত বছর বিহারে বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জিতে দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেন নীতীশ কুমার। তবে সেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে রাজ্যসভা নির্বাচনে লড়তে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন জেডিইউ প্রধান। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টে নীতীশ কুমার লিখেছেন, “সংসদীয় রাজনীতি শুরু করার পর বিহারের দুই কক্ষেরই সদস্য হওয়ার বাসনা ছিল আমার। একই ভাবে সংসদের দুই কক্ষের সদস্যও হতে চেয়েছিলাম আমি। সেই কারণে, এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে চাইছি। দুই দশকেরও বেশি আপনারা ধারাবাহিক ভাবে আমার উপর ভরসা এবং বিশ্বাস রেখেছেন। এই শক্তির জোরে আমি বিহারের সেবা করতে পেরেছি।“
পোস্টে বিহারবাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, “আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। উন্নত বিহার গড়ে তোলার জন্য এক সঙ্গে কাজ করার বিষয়ে আমার দায়বদ্ধতা একই রকমের থাকবে। নতুন সরকারের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।“ বৃহস্পতিবার রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন নীতীশ কুমার। তাহলে প্রশ্ন উঠছে, কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী? উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতীশের পুত্র নিশান্ত কুমার।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...