নিজস্ব প্রতিনিধি , মুম্বই - স্পষ্টবাদী হলেও ভাইজানের আলাদা একটা রূপ রয়েছে সকলের কাছে। একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন ঠিকই , অনেকেরই চোখের বিষ ভাইজান। তবে দুস্থদের জন্য বরাবরই প্রাণ কাঁদে সালমানের। এবারও তেমনই একটি খবর উঠে এল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক চিকিৎসক পড়ুয়া ভাইজানের মানসিকতার একটি নিদর্শন তুলে ধরেছেন সমাজ মাধ্যমে।
চিকিৎসক পড়ুয়া সেই ভিডিওতে বলেন , "আমি বলিউড তারকাদের সম্পর্ক নানা নিন্দা শুনেছি। কিন্তু মেডিক্যাল কলেজে শেষ বছরে শিশুবিভাগে আমি অবাক করা একটি ঘটনার সাক্ষী হই। এরপর থেকেই সালমান খানকে নিয়ে আমার ভাবনাচিন্তা সত্যিই বদলে গিয়েছে। আমি একটি ছোট্ট মেয়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি। তাঁর হৃদযন্ত্রে একটি ছিদ্র দেখা যায়।তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। বিপুল অর্থ খরচ হত সেখানে। পরিবারের যা অবস্থা, তাতে ওই অস্ত্রোপচারের খরচ সামলানো সম্ভবপর নয়। ওই শিশুর বাবার সঙ্গে কথা বলে জানতে পারি তার বড়দা গত কয়েক বছর ধরে একই সমস্যায় ভুগছে। কিন্তু ওই ছেলেটি মুম্বইয়ের সেরা হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছে। সবটাই ভাইজান সালমান খানের জন্য। তিনি না থাকলে এটা সম্ভব হত না। শিশুর বাবাই জানান বিনা স্বার্থে দুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেন সালমান।"
খুদের বাবা নিজেই সালমানের অফিসে গিয়ে সাহায্যের কথা জানান। চিকিৎসার সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখেন। এরপরই ভাইজানের টিমের তরফ থেকে চিকিৎসার সমস্ত খরচ বহন করা হয়। এইভাবেই বছরের পর বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনুরাগীদের মনে একজন আদর্শরূপে জায়গা করে নিয়েছেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের