নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনে পালাবদলের পর থেকেই দলের থেকে মুখ ফিরিয়েছেন একের পর এক সাংসদ থেকে বিধায়ক। এই আবহে যিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের পক্ষে সবচেয়ে সোচ্চার ছিলেন, সেই কুণাল ঘোষের ঝুলিতে এল বড় সাংগঠনিক দায়িত্ব। উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতির পদে বসানো হল তাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শাহের সঙ্গে বৈঠকের পরেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তৃণমূলের নতুন সাংগঠনিক সমীকরণে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে ব্যাপক টানাপোড়েন। একের পর এক সাংসদ, বিধায়ক এবং নেতার অবস্থান বদলের জেরে চাপে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে দলের হয়ে ধারাবাহিকভাবে মুখ খুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। দলের এই কঠিন সময়ে তার সেই আনুগত্যকেই পুরস্কৃত করল নেতৃত্ব।
উত্তর কলকাতা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। এতদিন এই পদে ছিলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি তার নাম বিদ্রোহী শিবিরের সঙ্গে জড়িয়ে পড়ায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
অন্যদিকে, যুব তৃণমূলের সভাপতির পদ থেকেও সরানো হয়েছে সাংসদ সায়নী ঘোষকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে সায়নীর নামও বিদ্রোহী সাংসদদের তালিকায় উঠে আসায় দলের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের