নিজস্ব প্রতিনিধি, কলকাতা – দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা গড়ায় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ‘হাসপাতালে অবৈধ প্রবেশ করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে হবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে’।
এদিন শুনানিতে দুর্গাপুজোর অবকাশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দেন যে, অনুমতি ছাড়া কেউ দুর্গাপুর আইকিউ সিটি ফাউন্ডেশন চত্বরে প্রবেশ করতে পারবে না। এই নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে।
এদিকে, তদন্তের কাজ চলছে জোরকদমে। মঙ্গলবার ধৃত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসিরউদ্দিনকে নিয়ে পুলিশ ঘটনাস্থল বিজড়া গ্রামে যায়। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুলিশের সন্দেহ, ওই এলাকাতেই আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে থাকতে পারে। নির্যাতিতার এক সহপাঠীকেও ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। নিউ টাউনশিপ ও দুর্গাপুর থানার যৌথ দল সরেজমিনে তদন্ত চালিয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যৌন নির্যাতনের শিকার হন ওড়িশার ডাক্তারি পড়ুয়া। অভিযোগের তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। রিপোর্টে চিকিৎসকরা উল্লেখ করেছেন, যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। যৌনাঙ্গের ভিতরের চামড়া ছিঁড়ে গিয়েছে। প্রবল রক্তপাতও হয়েছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের