নিজস্ব প্রতিনিধি, তুরস্ক – গত সপ্তাহে ৪৮ ঘণ্টার যুদ্ধ বিরতি শেষ হয়েছিল পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে। এরপর দোহায় প্রথম দফায় শান্তিচুক্তি হয় দুই দেশের মধ্যে। এবার দ্বিতীয় দফায় তুরস্কে শান্তি স্থায়ী করতে আলোচনার টেবিলে বসলেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্তারা।
শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছিলেন, “আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে এবং পাকিস্তানিদের প্রাণহানি থামাতে সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হবে এই বৈঠকে। দায়িত্ববান দেশ হিসেবে এই এলাকার শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।“
দুই দেশের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আফগান অন্তর্বর্তীকালীন প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপমন্ত্রী মৌলবি রহমতুল্লাহ নাজিব। তিনি জানিয়েছেন, “গতবার যে বিষয় নিয়ে আলোচনা হয়নি, এবার সেই বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।“
উল্লেখ্য, পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানায়, পাকিস্তানের আঘাতে ২০০-র বেশি তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে। বিবৃতিতে পাক সেনার ২৩ জন কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। তবে তালিবানের তরফে সরকারিভাবে জানানো হয়, ৯ জন যোদ্ধার মৃত্যু হয়েছে পাকিস্তানের হামলায়।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের