6a82d98fc4585_Gallery_1786960116980
আগস্ট ১৭, ২০২৬ দুপুর ০৩:২১ IST

দ্রাবিড়ের সঙ্গে ফের জুটি অশ্বিনের, তবে এবার মাঠের বাইরে! বিদেশি লিগে পেলেন বড় দায়িত্ব

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ক্রিকেট ছেড়েছেন, তবে খেলার সঙ্গেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তাঁকে দেখা যাবে আরও বড় ভূমিকায়। বিদেশের টি-টোয়েন্টি লিগে দলের মেন্টর-সহ কোচ হচ্ছেন ভারতের প্রাক্তন স্পিনার। সেই দলের অন্যতম মালিক আবার ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়।

আয়ারল্যান্ডের দল ডাবলিন গার্ডিয়ান্সের দায়িত্ব নিতে চলেছেন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলে এই দলটি। সেখানে একই সঙ্গে মেন্টর ও কোচের কাজ করবেন তিনি। ক্রিকেটজীবন শেষ করার সময়ই কোচিংয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন অশ্বিন। এবার সেই সম্ভাবনাই বাস্তব রূপ পেতে চলেছে। অশ্বিনের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। একসময় দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দলে খেলেছেন অশ্বিন।

এবার সেই দ্রাবিড়ের মালিকানাধীন দলের ডাগআউটে থাকবেন তিনি। অর্থাৎ, খেলোয়াড় হিসেবে যাঁর অধীনে কাজ করেছেন, এবার তাঁরই দলের দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন স্পিনার। নিজেই নতুন দায়িত্বের কথা জানিয়েছেন অশ্বিন। তাঁর বক্তব্য, গত ৫ বছর ধরে রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভাল। ভারতের কোচ থাকার সময় তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তবে সম্পর্ক শুধু জাতীয় দলের সময় থেকেই নয়। প্রায় ১৩ বছর আগে চেন্নাইয়ের একটি ক্লাব ম্যাচেও দ্রাবিড় তাঁর অধিনায়কত্বে খেলেছিলেন।

অশ্বিন জানিয়েছেন, এবার ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে তাঁরা একসঙ্গে কাজ করবেন। ফলে ভারতীয় ক্রিকেটের দুই পরিচিত মুখকে নতুন ভূমিকায় একসঙ্গে দেখা যাবে। দ্রাবিড় থাকছেন মালিকপক্ষের সঙ্গে। আর দলের ক্রিকেটীয় দায়িত্ব সামলাবেন অশ্বিন। ভারতের হয়ে অশ্বিনের আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘ। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন তিনি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর সাফল্য উল্লেখযোগ্য। ভারতের হয়ে ১০৬টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের পর টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই।

সাদা বলের ক্রিকেটেও কম সফল ছিলেন না অশ্বিন। ১১৬টি এক দিনের ম্যাচে নিয়েছেন ১৫৬ উইকেট। টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচ খেলে তাঁর শিকার ৭২ উইকেট। তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫ উইকেট রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে তাই অন্যতম সফল ভারতীয় বোলার হিসাবেই বিদায় নিয়েছেন তিনি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের কাজে এসেছেন অশ্বিন।

টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে ৬টি শতরান। পাশাপাশি করেছেন ১৪টি অর্ধশতরান। মোট ৩৫০৩ রান রয়েছে তাঁর টেস্ট কেরিয়ারে। অর্থাৎ, শুধুই বোলার ছিলেন না তিনি। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও অবদান রেখেছেন। কার্যত অলরাউন্ডারের ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে। ভারতের হয়ে একাধিক বড় সাফল্যের অংশও ছিলেন অশ্বিন। ২০১১ সালের এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সম্পূর্ণ নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে। অবসরের পর অবশ্য ক্রিকেট থেকে দূরে সরে যাননি অশ্বিন। নিয়মিত ধারাভাষ্য দিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলেও ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগবে কোচিংয়ে। ডাবলিন গার্ডিয়ান্সের মেন্টর ও কোচ হিসেবে কেমন সাফল্য পান তিনি, সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের।

আরও পড়ুন

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

PL-এ নিয়ে যাব! যশস্বীর টোপে পা দিয়ে আউট ডিকওয়েলা, হাসির রোল শ্রীলঙ্কায়
আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের