নিজস্ব প্রতিনিধি, দোহা – ইজরায়েলি সেনার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। মৃত্যুমিছিল অব্যাহত প্যালেস্তাইনে। এই আবহে কাতারের রাজধানী দোহায় পরপর গোলাবর্ষণ করল ইজরায়েল। দোহার কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। নতুন করে যুদ্ধের সূচনা? নাকি হামাস নেতাদের খতম করতে নয়া কৌশল নিয়েছে ইজরায়েলি সেনা?
ইজরায়েলের সেনার তরফ থেকে জানানো হয়েছে, “হামাসের উচ্চপদস্থ নেতাদের খতম করতে আইডিএফ এবং ইজরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) দোহায় অভিযান চালিয়েছে। বছরের পর বছর ধরে, হামাসের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে নৃশংস গণহত্যার জন্য তারা সরাসরি দায়ী। ইজরায়েলর বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রেখেছে।“
ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ জানান, “সন্ত্রাসবাদীরা কোথাও সুরক্ষা পাবে না। পৃথিবীর কোনও প্রান্তেই নয়। একেবারে সঠিক সিদ্ধান্ত। ইজরায়েলি সেনা এবং গোয়েন্দারা নিখুঁত কাজ করেছেন।“ ইজরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “ইজরায়েলের এই হামলা কাপুরুষতার পরিচয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে।“
তিনি আরও বলে, “ভাষায় যতটা প্রকাশ করা যায়, ততটা কড়া ভাষায় ইজরায়েলের এই হামলার নিন্দা করছি আমরা। হামাসের রাজনৈতিক প্রতিনিধিদের একটি দল দোহায় ছিল। কাতারের সকলের জন্য বিপদ বিপদ ডেকে এনেছে ইজরায়েল।“ উল্লেখ্য, হামাসের নির্বাসিত নেতাদের আশ্রয়স্থল কাতার। প্যালেস্টাইন এবং ইজরায়েলের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হিসাবে কাজ করেছে কাতার।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের