নিজস্ব প্রতিনিধি, কলম্বো – ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-র তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। চারিদিকে স্বজনহারাদের হাহাকার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫ জনের। নিখোঁজ কমপক্ষে ৩৭০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কলম্বোয় পৌঁছেছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়শি দেশের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘বন্ধু’ ভারত। বিপুল ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার IL-76 এবং C-130J বিমান। ক্ষতিগ্রস্ত কোটমালে এলাকা থেকে নৌসেনার চেতক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে অনেককেই। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১,৮০০ পরিবারকে।
বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে নৌবাহিনী ও পুলিশ। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে বাতিল করা হয়েছে ৫৪ টি বিমান। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লক্ষ মানুষ। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...