নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সকালে দিল্লির ৯ টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়েই প্রত্যেকটি স্কুলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
সূত্রের খবর, পুলিশের কাছে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। ইমেইলে লেখা রয়েছে, “দিল্লি খলিস্তান হবে, পঞ্জাব খলিস্তান, আফজাল গুরুর স্মৃতিতে। বেলা ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।“ হুমকি ইমেলে প্রেরক হিসেবে লেখা রয়েছে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’-র নাম। ইমেল পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ। ঘটনাস্থলে যায় পুলিশ, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর।
যে ৯ টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সেগুলি হল - লরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (শ্রীনিবাসপুরী), বেঙ্কটেশ্বর স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (এনএফসি), দ্য ইন্ডিয়ান স্কুল (সাদিক নগর), সিএম স্কুল (রোহিণী), ডিটিএ স্কুল (আইএনএ), বাল ভারতী স্কুল (রোহিণী)। এই প্রথম নয়। এর আগেও, দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি আসে।
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন