নিজস্ব প্রতিনিধি , লস অ্যাঞ্জেলেস - ৯৮তম আইকনিক অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।লড়াই ছিল হলিউডের ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার' ছবির মধ্যে। যেখানে সেরার সেরা শিরোপা পেল লিওনার্দো ডিক্যাপ্রিওর 'ওয়ান ব্যাটল আফটার আনাদার।'
দুটি ছবি একগুচ্ছ জায়গায় নমিনেশন পেয়েছিল। তবে রায়ান কুগলারের সিনার্স পেয়েছিল ১৬ টি। সেই জায়গায় ১৩ টি পেয়েছিল শিরোপা পাওয়া ছবিটি। একগুচ্ছ জায়গায় পুরস্কার জিতে নীল এই ছবি। সেরা পরিচালক, সেরা ছবি, সেরা সহ-অভিনেতা এবং সেরা কাস্টিংয়ের পুরস্কারও জিতেছে এই 'ওয়ান ব্যাটল আফটার আনাদার'।
সমাজ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর তৈরি এই ছবি। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমা তৈরি করেন পল টমাস অ্যান্ডারসন। নমিনেশনে পিছিয়ে থেকেও কড়া প্রতিদ্বন্দ্বিতার মাঝে পুরস্কার জিতে নিল এই ছবি। সেরা পরিচালকের পুরস্কার জিতে পরিচালক বলেন , “অস্কারের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাদের ধন্যবাদ।"
উল্লেখ্য , রায়ান কুগলার পেলেন ‘সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার। সুরকার লুডভিগ গোরানসনও জিতে নেন ‘সেরা আবহসংগীত’-এর পুরস্কার। আর অস্কারের মঞ্চে ‘সেরা সিনেম্যাটোগ্রাফি’র পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন অটাম ডুরাল্ড আরকাপাও। প্রথম নারী হিসেবে এই পুরস্কার ঝুলিতে ভরলেন ডুরাল্ড।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের