নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানীতে ফের এক নাবালিকার উপর ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে টোটো চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের দিল্লির নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। একই সঙ্গে এই ঘটনায় ‘রেপ ক্যাপিটাল’ তকমা টেনে বিজেপিকে কটাক্ষ মোদির।
নির্যাতিতা নাবালিকা রাস্তায় ট্রাফিক সিগন্যালের কাছে গোলাপ ফুল বিক্রি করত। গত ১১ জানুয়ারি প্রসাদনগরের যৌনপল্লি এলাকায় দাঁড়িয়ে ফুল বিক্রি করার সময় দুর্গেশ নামে ৪০ বছরের এক টোটোচালক তাকে প্রলোভন দেখায়। যাত্রী নামিয়ে দেওয়ার পর সব ফুল বিক্রি করে দেওয়ার আশ্বাস দিয়ে নাবালিকাকে নিজের ই-রিকশায় তুলে নেয় সে। অভিযোগ, এরপরেই প্রফেসর রামনাথ ভিজ মার্গ সংলগ্ন একটি জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে ফেলে রেখে পালায় অভিযুক্ত।
পরে জ্ঞান ফিরে পেয়ে কোনওরকমে বাড়িতে পৌঁছয় নাবালিকা। তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে অভিযোগ দায়ের করে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছে অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, ' দিল্লি ‘ভারতের ধর্ষণের রাজধানীতে' পরিণত হয়েছে।
অভিষেক আরও বলেন, ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে পরিবর্তনের কথা বলেন। কিন্তু বিজেপি-শাসিত রাজ্য থেকেই পরিবর্তন শুরু হওয়া উচিত। যে সরকার মহিলাদের নিরাপত্তা, বিশুদ্ধ জল এবং বাতাস দিতে পারে না, যারা প্রাণঘাতী বিস্ফোরণ আটকাতে পারে না তাদের বাংলায় এসে ভোট চাওয়ার কোনও নৈতিক অধিকার নেই।’
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের