69d3971a974d7_Gallery_1775474118167
এপ্রিল ০৬, ২০২৬ বিকাল ০৫:৩০ IST

ধোনির উত্তরাধিকারীর বেহাল দশা , লাগাতার ব্যর্থতার দায়স্বীকার রুতুরাজের

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ২০২৫ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সময়টা যেন এক দুঃস্বপ্নের মত। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি রুতুরাজ গায়কওয়াডের নেতৃত্ব এখন বড়সড় প্রশ্নের মুখে। শুধু মরশুমের টানা ৩ হারই নয়, অধিনায়ক হিসেবে টানা ৭টি ম্যাচে পরাজয়ের এক লজ্জাজনক নজির গড়লেন তিনি। কিন্তু কেন এই ভরাডুবি? হারের পর বিধ্বস্ত রুতুরাজ আঙুল তুললেন নিজের দিকে।

সিএসকে-র প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের নির্বিষ বোলিং আক্রমণ। আগের ম্যাচে স্পিনারদের কাঠগড়ায় তুললেও, রবিবার আরসিবির বিরুদ্ধে গোটা বোলিং ইউনিটই দিশেহারা হয়ে পড়েছিল। পাওয়ার প্লে-তে বিরাট কোহলির ক্যাচ ফেলা থেকে শুরু করে অংশুল কাম্বোজের নো বলে টিম ডেভিডের জীবনদান- একের পর এক ভুলে বেঙ্গালুরুকে ২৫০ রানের পাহাড় গড়তে সাহায্য করেছে চেন্নাই। বিশেষ করে ডেথ ওভারে রান আটকাতে না পারা রুতুরাজদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিচ্ছে।

ব্যাটিংয়ে বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ছিল অত্যন্ত নড়বড়ে। অধিনায়ক নিজেও ব্যর্থ হয়েছেন। যদিও সরফরাজ খান, প্রশান্ত চোপড়া কিংবা শিবম দুবেরা লড়াকু মানসিকতা দেখিয়েছেন, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় লক্ষ্যটা পাহাড়প্রমাণ হয়ে দাঁড়ায়। হারের পর দায় ঝেড়ে না ফেলে রুতুরাজ বলেন, 'আমি ভালো খেলতে পারলে হয়তো ছবিটা অন্য রকম হতো। এই হারের দায় সম্পূর্ণ আমার। যদি শুরুতে আমি রান পেতাম, তবে এই বিশাল স্কোরও আমরা তাড়া করে ফেলতে পারতাম'।

এই পরাজয়ের ফলে IPL-এর এক দুর্ভাগ্যজনক রেকর্ডে বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের পাশে নাম লেখালেন রুতুরাজ। অধিনায়ক হিসেবে টানা ৭টি ম্যাচ হারের তালিকায় এখন রয়েছেন তিনিও। তাঁর উপরে আছেন কেবল কেভিন পিটারসেন ও জর্জ বেইলি (৯টি হার)। চেন্নাইয়ের বর্তমান যা ফর্ম, তাতে সমালোচকরা মনে করছেন রুতুরাজ হয়তো এই তালিকায় সবার উপরে উঠে আসতে পারেন। তবে দলের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক এখনও ইতিবাচক থাকার চেষ্টা করছেন।

আগামী ১১ এপ্রিল ঘরের মাঠে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে চেন্নাই। অক্ষর প্যাটেলের দিল্লি এখন উড়ন্ত ফর্মে রয়েছে। ধোনির উত্তরসূরির সামনে তাই কঠিন অগ্নিপরীক্ষা। অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যান্স ও দলের কম্বিনেশন নিয়ে নতুন করে না ভাবলে তাঁর ওপর চাপের পাহাড় যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। এখন দেখার,লাগাতার ব্যর্থতার অধ্যায় কাটিয়ে সোনালি সফরের শুরু করতে পারে কিনা চেন্নাই। 

আরও পড়ুন

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের