নিজস্ব প্রতিনিধি, ঢাকা – ছাত্রনেতা, যুব আন্দোলনের মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ভাঙচুরের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।
সূত্রের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে আচমকা প্রবেশ করে এক ব্যক্তি। এরপরই ক্যান্টিনের টেবিল-চেয়ার ভাঙচুর করেন। ‘আল্লা হু আকবর’ রব তোলেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকের পরনে ছিল সবুজ পাঞ্জাবি। প্রথমে ক্যান্টিনের সামনে পোস্টারে লাথি মারেন। তারপর চেয়ার টেবিল ভাঙচুর করে।
খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেই অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তুলে দেন। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। মধুর ক্যান্টিনের বর্তমান মালিক অরুণকুমার দে জানান, “ঘটনার সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে কর্মচারীদের কাছ থেকে ভাঙচুরের খবর পাই। ওই ব্যক্তি কোথা থেকে এসেছেন বা কী উদ্দেশ্যে ক্যান্টিনে ঢুকেছিলেন— তা নিশ্চিত ভাবে বলতে পারছি না।“
উল্লেখ্য, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন শুরু করেন মধুসূদন দে। ১৯৭১ সালের মার্চে অপারেশন সার্চলাইটের সময় মধুসূদন দে-কে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। এরপর থেকে ক্যান্টিনটি বাংলাদেশের আন্দোলন, জাতীয় ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের