6a32516a502ec_Gallery_1781682399577
জুন ১৭, ২০২৬ দুপুর ০১:৫৯ IST

দেশঁর এক কৌশলেই বদলে গেল ম্যাচ! জোড়া গোলে পেলে-মেসিদের ছুঁয়ে ফেললেন এমবাপে

নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় পরীক্ষার মুখে পড়ল ফ্রান্স। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফরাসিরা। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে, একটি গোল ব্র্যাডলি বার্কোলার। সেনেগালের হয়ে একমাত্র গোলটি করেন ইব্রাহিম এমবায়ে। একই সঙ্গে বিশ্বকাপে গোলসংখ্যার নিরিখে পেলে, লিওনেল মেসি ও ফরাসি কিংবদন্তি জঁ ফঁতেনের রেকর্ডও স্পর্শ বা অতিক্রম করেন এমবাপে।

বিশ্বকাপে এই দুই দলের আগের সাক্ষাৎ ছিল ২০০২ সালে। সেবার নবাগত সেনেগালের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল ফ্রান্স। সেই স্মৃতি মাথায় রেখেই এ বার মাঠে নেমেছিল দুই দল। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল, এমবাপেকে থামানোই সেনেগালের প্রধান লক্ষ্য। কালিদু কৌলিবালির কড়া পাহারায় কার্যত অদৃশ্য ছিলেন ফরাসি তারকা। ফ্রান্সের আক্রমণভাগও নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পাচ্ছিল না। বরং প্রথমার্ধে বেশ কয়েক বার বিপজ্জনক আক্রমণ তুলে আনে সেনেগাল। নিকোলাস জ্যাকসনের একটি শট পোস্টে লাগে, আরেকটি নিশ্চিত সুযোগও নষ্ট করেন তিনি। সাদিয়ো মানে, ইসমাইলা সাররা দ্রুত পাল্টা আক্রমণে ফরাসি রক্ষণকে বারবার চাপে ফেলছিলেন। তবে গোলরক্ষক মাইক মাইগনানের ভাগ্যও সঙ্গ দেয় ফ্রান্সকে।

প্রথমার্ধে ফ্রান্সের বলের দখল বেশি থাকলেও কার্যকর আক্রমণের সংখ্যা ছিল কম। এমবাপে মাঝের এলাকায় খেলায় বারবার একাধিক ডিফেন্ডারের চাপে পড়ছিলেন। সেনেগালের ফুটবলাররা নিজেদের মধ্যে ওলফ ভাষায় যোগাযোগ করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টাও করছিলেন। ম্যাচের গতি, লড়াই ও শারীরিক ফুটবলে অনেকটা এগিয়ে ছিল আফ্রিকার প্রতিনিধিরাই। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই মাস্টারস্ট্রোক দেন দেশঁ। এমবাপেকে কেন্দ্রীয় অঞ্চল থেকে সরিয়ে কখনও ডান, কখনও বাঁ প্রান্তে খেলাতে শুরু করেন। আর আক্রমণের মাঝখানের দায়িত্ব বাড়ানো হয় মাইকেল ওলিসের।

এই পরিবর্তনের ফলে কৌলিবালির সরাসরি নজরদারি থেকে বেরিয়ে আসেন এমবাপে। ফলও মেলে দ্রুত। ফ্রান্স অনেক বেশি জায়গা পেতে শুরু করে এবং সেনেগালের রক্ষণে ফাঁক দেখা দিতে থাকে। এক সময় বক্সের মধ্যে সাদিয়ো মানের ট্যাকলে পড়ে যান এমবাপে। ফরাসি ফুটবলাররা পেনাল্টির দাবি তুললেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলান রেফারি আলিরেজা ফাঘানি। তাঁর মতে, মানের বদলে এমবাপেই আগে সংযোগ তৈরি করেছিলেন। ফলে পেনাল্টি তো দূরের কথা, কর্নারও পায়নি ফ্রান্স। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হলেও ম্যাচ চলতে থাকে।

পেনাল্টি না পাওয়ার হতাশা দ্রুত ঝেড়ে ফেলে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। ৬৬ মিনিটে ওলিসের পাস ধরে গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে পরাস্ত করে প্রথম গোল করেন এমবাপে। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে সেনেগাল। সেই সুযোগে ম্যাচে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেন দেশঁ। উসমান দেম্বেলের বদলে নামানো হয় ব্র্যাডলি বার্কোলাকে। সেনেগাল আক্রমণে উঠতেই রক্ষণে তৈরি হওয়া ফাঁকা জায়গার সুযোগ কাজে লাগান তিনি। ৮২ মিনিটে দুরন্ত গতিতে ডিফেন্ডারদের পিছনে ফেলে ব্যবধান ২-০ করেন বার্কোলা।

তবে লড়াই ছাড়েনি সেনেগাল। সংযুক্তি সময়ে ব্যক্তিগত দক্ষতায় একটি গোল শোধ করেন ইব্রাহিম এমবায়ে। উল্লেখযোগ্য বিষয়, এমবাপে ও এমবায়ে দু’জনেরই জন্ম ফ্রান্সের বন্ডি শহরে। গোলের পর কিছুটা আশা জেগেছিল সেনেগালের। কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিট পরই প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া এমবাপের শক্তিশালী শট মেন্ডির হাত ছুঁয়ে জালে জড়ায়। সেই গোলেই ম্যাচের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায়।

এই ম্যাচে আরও এক বার প্রমাণিত হল, কেন এমবাপেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। বিশ্বকাপে তাঁর করা ১৪ গোলের মধ্যে ১৩টিই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে যতই নিস্তেজ থাকুন না কেন, ম্যাচের শেষভাগে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তার আরেকটি উদাহরণ দেখা গেল সেনেগালের বিরুদ্ধে। অন্যদিকে দীর্ঘ সময় সমানে টক্কর দিয়েও সুযোগ নষ্ট করার মূল্য দিতে হল সেনেগালকে। আর দেশঁর এক কৌশলগত সিদ্ধান্তেই শেষ পর্যন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্স।

আরও পড়ুন

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের