নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দেশজুড়ে বড়সড় সমস্যার মুখে পড়েছে ইন্ডিগো। দেশজুড়ে বাতিল হয়েছে ইন্ডিগোর ১০০০-র বেশি বিমান। এর জেরে বিমান ভাড়া আকাশছোঁয়া। এবার ময়দানে নামল কেন্দ্র। বিমান ভাড়া বেঁধে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু।
রাম মোহন নাইডু জানিয়েছেন, “ইন্ডিগোর বিমান সংক্রান্ত সমস্যার তদন্ত শুরু হয়েছে। আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটি এই ঘটনার তদন্ত করবে। কোথায় ভুল হয়েছে এবং কে ভুল করেছে তা খুঁজে বের করা হবে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একে অবহেলা করা হবে না। আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।“
কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে ইকোনমি ক্লাসে সাধারণত ভাড়া ৭-৮ হাজার টাকা। সমস্যার জেরে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার থেকে ১ লক্ষ টাকা। কলকাতা থেকে দিল্লির ভাড়া ৬-৭ হাজার। এখন তা ২৫-৮৪ হাজার। কলকাতা-মুম্বইয়ের সাধারণত ভাড়া ৭-৮ হাজার। বর্তমানে ভাড়া পৌঁছেছে ২৫-৪৮ হাজার টাকা। ইতিমধ্যেই ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন